অবশেষে স্টার সিনেপ্লেক্সে হল পেলো ‘প্রিন্স’, মুহূর্তে শেষ টিকিট

অবশেষে স্টার সিনেপ্লেক্সে হল পেলো ‘প্রিন্স’, মুহূর্তে শেষ টিকিট

অবশেষে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’। রোজার ঈদের দিন ডিসিপি জটিলতার কারণে সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। ফলে হতাশ হয়ে বাড়ি ফিরেছিলেন শাকিবিয়ানরা। রোববার (২২ মার্চ) সিনেমাটির নির্মাতা আবু হায়াত মাহমুদ স্টার সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

অবশেষে স্টার সিনেপ্লেক্সে হল পেলো ‘প্রিন্স’, মুহূর্তে শেষ টিকিট

জানা গেছে, শাকিবের সিনেমার শো শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রাত ৮টা ১০ মিনিটের শোর টিকিট মুহূর্তের মধ্যেই সোল্ড আউট হয়ে যায়।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শকের চাহিদার কারণে অতিরিক্ত শো যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এদিকে গণমাধ্যমে নির্মাতা আবু হায়াত অভিযোগ করেন, ‘প্রিন্স’ নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। ক্রিয়েটিভ ল্যান্ড ছাড়াও ছবিটিতে যুক্ত হয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠান।

‘প্রেশার কুকার বানিয়ে আমি সত্যিই সার্থক’

পর্দায় প্রথমবারের মতো শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের গ্যাংস্টার রূপে। তাসনিয়া ফারিণ ও টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডু ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার প্রমুখ।

Scroll to Top