গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সরকারকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, বিশেষ করে ৫ আগস্টের মধ্যে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
আজ বুধবার ২৩ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি গনমাধ্যমকে একথা বলেন।
জোনায়েদ সাকি সরকারের সমালোচনা করে বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। কিন্তু সরকাররের গাফিলতি দেখা যাচ্ছে। সরকার জুলাই অভ্যুথানের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং আহদের সুচিকিৎসা নিশ্চিত করা সহ তাদের দায়িত্ব নেয়ায় এখনো গড়িমসি করছে।
সাকি আরো বলেন, সরকারকে নিরপেক্ষ হতে হবে, এইমুর্তে সরকারের প্রতি জনগণ আস্থা হারাচ্ছে। এই দেশ রক্ষা করতে হলে জনগণ, রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তা নাহলে ফ্যাসিস্টের দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠবে।






