২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। সকাল ১১টায় দেশের সব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে ফলাফল সংগ্রহ করা যাবে। পাশাপাশি অনলাইনে প্রতিষ্ঠানের ফলাফলের শিট বা রেজাল্ট শিট ডাউনলোডের সুযোগ থাকবে।
মাদরাসাগুলোকে নিজ নিজ প্রতিষ্ঠানের ফলাফলের শিট সংগ্রহ করতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ‘অনলাইন সেবা-১’ কর্নার থেকে ‘আলিম পরীক্ষা ২০২৬’ অপশনে ক্লিক করতে হবে।
এ ছাড়া www.ebmeb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Alim eRPS 2026’ নির্বাচন করে ‘Continue’ বাটনে ক্লিক করেও ফলাফলের শিট ডাউনলোড করা যাবে। এ পদ্ধতিতে জেলাভিত্তিক কেন্দ্রের অধীন মাদরাসাগুলোর ফলাফল সংগ্রহ করা সম্ভব।
পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল জানতে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো-
১. https://eduboardresults.gov.bd
২. https://educationboardresults.gov.bd
এ ছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
ইন্টারনেট সংযোগ না থাকলেও মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে আলিম পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল অপারেটর থেকে নির্ধারিত ফরম্যাটে বার্তা লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
এসএমএসের ফরম্যাট হবে-
এইচএসসি ম্যাড রোল নম্বর 2026
অর্থাৎ প্রথমে HSC, এরপর বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, পরীক্ষার্থীর রোল নম্বর এবং সবশেষে পরীক্ষার বছর লিখতে হবে।
উদাহরণ হিসেবে, কোনো পরীক্ষার্থীর বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর ‘Mad’ এবং রোল নম্বর ১২৩৪৫৬ হলে এসএমএসটি লিখতে হবে-
এইচএসসি ম্যাড 123456 2026
এরপর বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
শিক্ষার্থীদের ফলাফল জানতে নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার অথবা এসএমএস পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।


